ঢাকাSaturday , 23 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 July 2022, 21:52

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউর হক দোলন।

এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল-মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, কার্যকারী সদস্য আলমগীর সিদ্দিক, এম কামরুজ্জামান, আনিছুর জামান সুমন, সরদার সিদ্দিক, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি অনাথ মন্ডল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ন-সম্পাদক বিজয় মন্ডল, জগবন্ধু কয়াল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *