ঢাকাWednesday , 20 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি’র গভীর শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 July 2022, 22:24

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বদরুল ইসলাম খান বুধবার (২০ জুলাই) অনুমান ভোর ৫টায় সাতক্ষীরা সিবি হসপিটালে চিকিৎস্যধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি—-রাজিউন) মৃতৃকালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, বদরুল ইসলাম খান একজন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট খেলোয়াড় ও সংগঠক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ তায়ালা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *