ঢাকাWednesday , 20 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের চিকিৎসা সহায়তা পেল ক্যান্সার ও কিডনি রোগাক্রান্ত দুই ব্যাক্তি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 July 2022, 22:15

ফারুক হোসাইন রাজ,  কলারোয়া সাতক্ষীরা: সাতক্ষীরা কলারোয়ার বৃহৎ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের পক্ষ থেকে  ক্যান্সার ও কিডনি রোগাক্রান্ত দুই ব্যাক্তিকে চিকিৎসা সহায়তা নগদ অর্থ  দেওয়া হয়েছে৷

বুধবার (১৯)   বিকালে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস  প্রিমিয়ার ছাত্র সংঘ এর পক্ষ থেকে  ক্যান্সার আক্রান্ত  ও কিডনি বিকল  রুগির পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন৷

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের  উপদেষ্টা এডভোকেট কামাল রেজা , সাংবাদিক  রাশেদুল ইসলাম কামরুল,  অতিথি এনায়েত খান টুন্টু , থানা জামে মসজিদের ইমাম  প্রভাষক ফারুকুজ্জামান ফারুকী,  সংগঠনের  সভাপতি আফজাল ফোয়াদ অভি,  যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, সহ সম্পাদক সাংবাদিক ফারুক হোসাইন রাজ,  সভাপতি আজমল হোসেন ২ নং সাধারণ সম্পাদক আহসানউল্লাহ সানি,    ৪ নং ইউনিয়ন সভাপতি সোহাগ হোসেন ,   সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রান্ত প্রমূখ৷

সংগঠন থেকে মরণব্যাধি ক্যানসার ও কিডনি রোগাক্রান্ত ব্যাক্তির চিকিৎসা সহায়তায় নগদ অর্থ উপহার পেয়ে  সংগঠনের প্রধান উপদেশ অষ্ট্রোলিয়ান প্রবাসী  আলতাফ হোসেন লাল্টু  ও আন্তর্জাতিক সম্পাদক শরিফুল ইসলাম বিকু মল্লিকসহ সংগঠনের সকলের জন্য দোয়া করে ধন্যবাদ জানিয়েছেন  অসহায় রুগির পরিবারের সদস্যরা৷

সংগঠন সূত্রে জানা যায়, আগামী সোমবার দ্বিতীয় ধাপে প্রিমিয়ার ছাত্র সংঘের পক্ষ থেকে  আরও দুই জন ক্যান্সার  আক্রান্ত রুগীদের চিকিৎসা সহায়তা দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *