ঢাকাThursday , 14 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 July 2022, 22:21

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বৃহস্পতিবার বাদ আসর ফিংড়ী ইউনিয়নের গাভায় মরহুমের কবর জিয়ারত করা হয়। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুর রহমান প্রমুখ। এর আগে জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পনের মাধ্যমে বর্ষিয়ান সাবেক এ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *