ঢাকাFriday , 1 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 July 2022, 21:57

নিজস্ব প্রতিনিধি : রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রোটা বর্ষ-২০২২-২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জুলাই) সকাল সাড়ে ৮টায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটাঃ মো. মশিউর রহমান বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটাঃ পাস প্রেসিডেন্ট ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রোটাঃ আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র এ্যাসিসটেন্ট গভর্ণর রোটাঃ এনছান বাহার বুলবুল, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মো. শাহাজান কবির, ইমিডিয়েট প্রেসিডেন্ট রোটাঃ শফিউল ইসলাম, রোটাঃ সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ আশরাফুল করিম ধনি, রোটাঃ হাবিবুর রহমান হাবিব, রোটাঃ মাহমুদুল হক সাগর, রোটাঃ বিশ^জিৎ সাধু, রোটাঃ মাগফুর রহমান, রোটাঃ অধ্যাপক ভূধর সরকার, রোটাঃ রেহেনা পারভীন মিনু, রোটাঃ মো. হাসিবুর রহমান রনি, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ শহিদুর রহমান, রোটাঃ মো. কামরুজ্জামান রাসেল, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ মাহফুজা সুলতানা রুবি, রোটাঃ অলিউল্লাহ, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ মো. নজরুল ইসলাম, রোটাঃ শামীমা পারভীন রতœা, রোটাঃ নাসিমা খাতুন, রোটাঃ মোস্তাফিজুর রহমান নাসিম, রোটাঃ মিজানুর রহমান রোটাঃ শেখ কামরুজ্জামান, রোটাঃ নুর মোহাম্মদ পাড়, মো. এবাদুল ইসলাম, শিমুন শামস্, রোটাঃ আনিছুর রহমান ও রোটাঃ নুরুল হক প্রমুখ। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্য ও রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *