ঢাকাThursday , 30 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 June 2022, 21:29

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ২০২১-২২ অর্থ বছরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে অপ্রত্যাশিত খাত হতে জরুরি মেরামত ও পুনর্বাসন, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দূর্যোগ, অগ্নিকাÐ ইত্যাদি জরুরি পরিস্থিতি মোকাবেলায় অনুষ্ঠিতব্য আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মো. শাহীনুল ইসলাম এর সঞ্চালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ তেজারত, উপজেলা প্রকৌশলী সায়েদ বিন সোহাগ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল হক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, শ্যামনগর থানার এসআই রাজীব রায়হান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *