ঢাকাThursday , 30 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভূমিহীনের জমির ইজারা বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 June 2022, 21:16

নিজস্ব প্রতিনিধি: ভূমিহীনের নামে বরাদ্দ ১/১ খতিডয়ানের সরকারি খাস জমি কলেজের নামে ইজারা বাতিলের দাবিতে অধ্যক্ষ আব্দুল ওহাবের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজ ফটকের সামনে সড়কের উপর স্থানীয় ভূমিহীনদের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে এসব কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে তেরুলিয়া গ্রামে বসবাসকারী ভূমিহীন নেতা আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিহীন নূর মোহাম্মদ, মনিরুজ্জামান, কবির হোসেন, আব্দুস সাত্তার, আরাফাত গাজী, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, সফর মিস্ত্রি, বাবু গাজী প্রমুখ।

বক্তারা বলেন, কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া মৌজার ৬২০/ ৮০-৮১, ৬৪৩, ৬৪৪, ৬৪৫ /৮২ -৮৩ নং ভিপি ইজারা কেস মুলে স্থানীয় তেরুলিয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে নুর মোহাম্মদ সহ ৫/৬ জন ভূমিহীন ইজারা নিয়ে দীর্ঘ ৪০ /৪৫ বছর পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে।
কলেজের ছাত্র-ছাত্রীদের নাম ভাঙিয়ে যাত্রী ছাউনি তৈরির নামে গোপনে প্রভাব খাটিয়ে স্থানীয় তহসিলদারকে মোটা অংকের টাকা দিয়ে চলতি ২০২১- ২২ সালে কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের নামে ইজারা নিয়ে ভূমিহীনদের উচ্ছেদের পাঁয়তারা সহ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জীবননাশের হুমকি দিয়ে আসছে অধ্যক্ষ গং।

আমরা এই অবৈধ ইজারা বাতিলের দাবি জানাচ্ছি। বিষয়টি নিয়ে আমরা সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নিকট সুবিচার প্রার্থনা করে ইজারা বাতিলের জন্য আবেদন করেছি এবং বাতিলের দাবি জানাচ্ছি।
কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব সাংবাদিকদের জানান, নুর মোহাম্মদ ভূমিহীন না। তাদের একতলা আলিশান বাড়ি থাকতে সরকারি খাস জমি ইজারা নিয়ে পাকা ইমারত নির্মাণ করে সরকারি আদেশ অমান্য করায় তার ইজারা বাতিল হয়েছে।

আমি কলেজের ছাত্র-ছাত্রীদের যাত্রী ছাউনির জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদন জানালে ওই সরকারি খাস জমি কলেজের নামে ইজারা দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় চেয়ারম্যানের সামনে আমাকে হত্যার হুমকি দিয়েছে।
এ প্রসঙ্গে ভূমিহীন নূর মোহাম্মদ জানান, সরকারি খাস জমিতে পাকা ঘর নির্মাণ করেছি সেজন্য সরকারি রাজস্ব বেশি দিয়ে আসছি।

ঘটনার আরো সত্যতা জানার জন্য রতনপুর ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোশারফ হোসেনের অফিসে যেয়ে জানতে চাইলে তিনি জানান, ইজারা শর্ত ভঙ্গ করায় ইজারা বাতিল হয়েছে। বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) আদালতে আপিল বিচারাধীন আছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান জানান, ইজারাকৃত জমিতে সরকারি নির্দেশনা অমান্য করে পাকা ইমারত নির্মাণ করায় ইজারা বাতিল হয়েছে। নুর মোহাম্মদ অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নিকট আপিল করেছে। অচিরেই সেখানে নিষ্পত্তি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *