ঢাকাTuesday , 28 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 June 2022, 22:06

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীবকে পুলিশি হয়রানি, মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেফতার করার প্রতিবাদ ও নি:শ^র্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় সদর উপজেলা ছাত্রদলে আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা জজকোট থেকে বের হয়ে খুলনা রোড গিয়ে শেষ হয়।

পরে সংগ্রাম হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহŸায়ক মঞ্জুরুল আলাম বাপ্পির সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের দফতর সম্পাদক পলাশ ও তপু ,পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রায়হান সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক সাগর, সদস্য রিপন হোসেন, ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ, কুশখালী ইউনিয়নের সভাপতি সালাম, আগরদাঁড়ি ইউনিয়নের সভাপতি রোকনুজ্জামান, আশাশুনি উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক সাঈদ সাধারণ সম্পাদক সাহেব বৈকারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুসা নুর ফিংড়ি ইউনিয়ন ছাত্রনেতা মফিজুল রাজু সহ ছাত্রদের ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীবকে পুলিশি হয়রানি, মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেফতার করার প্রতিবাদে তিব্রনিন্দা ও নি:শ^র্ত মুক্তির দাবি জানায়। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *