ঢাকাTuesday , 28 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ৪ বছর মেয়াদি কমিটি ঘোষণা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 June 2022, 22:12

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ডিবি ফ্রেন্ডস্ স্পেটিং ক্লাবের ৪ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। ডিবি ফ্রেন্ডস্ স্পেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ডিবি ফ্রেন্ডস্ স্পেটিং ক্লাবের উপদেষ্টা স্বপন সাহা, ডিবি গালস্ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, সাবেক সহকারি অধ্যাপক মনোরঞ্জন বিশ^াস ও প্রভাষক শেখ আব্দুল ওয়াদুদসহ ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ ও পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টার সম্মতিতে ও সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলকে সভাপতি ও ধুলিহর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা) কে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি মো. নুর ইসলাম গাজী ও শেখ আব্দুল আহাদকে সহ-সভাপতি করে আংশিক কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ডিবি ফ্রেন্ডস্ স্পেটিং ক্লাবের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতি আস্থা রেখে ক্লাবের দায়িত্ব দেওয়ায় ক্লাবের উপদেষ্টা ও ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *