ঢাকাSaturday , 25 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মাসেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সাতক্ষীরায় পুলিশের কেক কাটা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 June 2022, 21:58

নিজস্ব প্রতিবেদক : স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাতক্ষীরায় কেককাটা প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে কেককাটা ও প্রীতিভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

এছাড়া অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, কমান্ডেন্ট পুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার) মো: বেলায়েত হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফফর রহমান, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম বাবলাসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয় এবং প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *