ঢাকাWednesday , 22 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বর্তমান সরকার স্বাস্থ্য বান্ধব সরকার -এমপি জগলুল হায়দার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 June 2022, 22:28

গাজী আল ইমরান, নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ক্লিনিক মোড়ে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুনঃনির্মাণের উদ্বোধন হয়েছে। বুধবার (২২ জুন) বিকাল ৫ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ঈশ্বরীপুর ইউপি সদস্য গাজী গোলাম মোস্তফা’র সঞ্চলনায় এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম আতাউর হক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এস এম জগলুল হায়দার এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্য বান্ধব সরকার। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে জনগণের দৌর-গোড়ায় পৌঁছে দিচ্ছে’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, ভাইস-চেয়ারম্যান প্রভাষক সাঈদ -উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. শোকর আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল রশীদ, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পবন মন্ডলসহ ঈশ্বরীপুর ইউনিয়নের ক্লিনিক মোড়ে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *