ঢাকাTuesday , 21 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘোনার সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান মোশা গুলিবিদ্ধ

admin ঢাকা
আপডেট: 21 June 2022, 13:54

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান মোশাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুন) বেলা ১২টার দিকে সাতানী শহিদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা তাৎক্ষণিক ফজলুর রহমান মোশাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতের পরিবার সূত্রে জানা গেছে, অধ্যক্ষ  ফজলুর রহমান মোশা কাজ শেষে কলেজ থেকে বাড়ির উদ্দেশ্য মোটরসাইকেল যোগে বাইরে আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে পিছন থেকে গুলি ছোড়ে। তার আগে দুর্বৃত্তদের গুলি করার প্রস্তুতি অধ্যক্ষ ফজলুর রহমান মোশা মোটরসাইকেলের লুকিং গ্লাসে দেখতে পেয়ে তিনি মোটরসাইকেল থেকে নেমে পড়েন। এতে দুর্বৃত্তদের গুলি লক্ষচ্যুত হয়ে তার পায়ে লাগে। এরমধ্যে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর দেড়টার দিকে কর্তব্যরত ডাক্তার অপারেশন করে গুলি বের করেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-এ-খোদা অপারেশন থিয়েটার পরিদর্শন করে জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত আছেন। গুলির ঘটনা শুনে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স.ম কাইয়ুম এবং সাতক্ষীরা জেলা পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান সাতক্ষীরা মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *