ঢাকাTuesday , 21 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 June 2022, 22:05

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজিত কাপালি (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় সুজিত মন্ডল (৪০) নামে আরো একজন গুরুতর আহত হয়। মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার মৌতলা বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত সুজিত কাপালি শ্যামনগর উপজেলার পদ্দপুকুর ইউনিয়নের খুঁটিকাটা গ্রামের মৃত তারাপদ কাপালির ছেলে। আহত সুজিত মন্ডল একই ইউনিয়নের কামালগাতী গ্রামের হরিপদ মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, সুজিত কাপালি ও সুজিত মন্ডল সাতক্ষীরা থেকে পাসপোর্ট নিয়ে তাদের নিজ বাড়ি ফিরছিল।

পথিমধ্যে কালিগঞ্জ-মুন্সিগঞ্জ মহাসড়কের মৌতলা বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পিকআপকে পাশ কাটিয়ে দ্রæত এগিয়ে যাওয়ার চেষ্টাকালে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মোটরসাইকেল’র মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই গুরুতর আহত হয়।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সুজিত কাপালিকে মৃত ঘোষণা করেন।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় সুজিত মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত কোন অভিযোগ থানায় দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *