ঢাকাSaturday , 18 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে থ্যালাসেমিয়া সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 June 2022, 22:11

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও’র উদ্যোগে এবং শান্তা মারিয়া হাসপাতালের(আজিপতা)’র এবং বারসিকের সহযোগিতায় থ্যালাসেমিয়া সচেতনতায় সদস্যদের সিডিও ইয়ুথ টিমের সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮জুন) সকাল ১১ টায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী জনাব মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস এম আতাউল হক দোলন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। কর্মশালায় বক্তারা বলেন, বøাড গ্রুপের মত সব মানুষ জানা প্রয়োজন তার হিমোগেøাবিনের খবর। সে কি ক্যারিয়ার (বাহক) নাকি নিরব সাফারার? এইটুকু কাজ হলেই হবে। যখন মানুষ জানতে পারবে, তখন দু’জন ক্যারিয়ার (বাহক) বিয়ে করবে না। বা যদি করেই ফেলে বাচ্চা পেটে আসলে ভ্রুনের পরীক্ষা করিয়ে নেবে।গবেষণা উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন বারসিকের গাজী আব্দুল আলিম, সিডিও ইয়ুথ টিমের আহŸায়ক ফজলুল হক, সদস্য সচিব আনিসুর রহমান সহ সিডিও ইয়ুথ টিমের শতাধিক সদস্যবৃন্দ এবং শান্তা মারিয়া হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডিও’র পরিচালক এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবে’র সভাপতি গাজী আল ইমরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *