ঢাকাTuesday , 14 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সাম্প্রদায়িক সম্পৃক্তি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 June 2022, 21:06

ডেস্ক রিপোর্ট: শান্তি, সম্পৃতিময় ও সহনশীল সমাজ গঠনে যুব উদ্দোগে সাম্প্রদায়িক সম্পৃক্তি ও উগ্রপন্থা প্রতিরোধে আমরা অঙ্গীকারবদ্ধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূরুলিায়া ইউনিয়ন পিস ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টায় ভূরুলিয়া ইউনিয়ন পিস ক্লাবের সভাপতি পলাশ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ভূরুলিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম জারুল আলম বাবু। ভূরুলিয়া ইউনিয়নের হিন্দু, মুসলিম সম্প্রদায়ের দক্ষ খেলোয়াড়দের সমন্বয়ে ভূরুলিয়া নাগবাটী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার আয়োজন করেন ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদ। খেলা টি ২-০ গোলে সমাপ্ত হয়।।
চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু বলেন, সাম্প্রদায়িক সম্পৃক্তি বজাই রাখতে আমরা হিন্দু মুসলিম সকলে একত্রে কাজ করবো এবং হিন্দু মুসলিম কেউ কাউকে আলাদা চোখে দেখবো না সকলে মিলেমিশে একত্রে থাকবো সাথে সাথে ইউনিয়নকে উন্নয়ন শীল করে গড়ে তুলবো।

পিস ক্লাবের সভাপতি পলাশ মন্ডল বলেন, ভূরুলিয়া ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জাপন পূর্বক অত্র ইউনিয়নের সকল সম্প্রদায়ের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল অপপ্রচারকে রুখে দিয়ে বোঝাবুঝির মাধ্যমে শান্তিময় সমাজ গড়তে শক্ত ভীত গঠনে সকলকে উদাত্ত আহŸান জানাই।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন ১নং ভূরুলিয়া ইউপির ৭,৮,৯ এর মহিলা সদস্যা মোছাঃ জোবায়দা মোস্তফা, ০৯ নং এর মেম্বর আব্দুল মজিদ গাজী, ৮নং এর মেম্বর মাহবুবুর রহমান মাফু, ৪ নং এর মোঃ আশরাফুল আলম, ৫নং এর মেম্বর হোসেন আলী,২ নং আবু জাফর প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *