ঢাকাTuesday , 14 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাজেটকে স্বাগত জানিয়ে এমপি জগলুল হায়দারের পক্ষ থেকে আটুলিয়ায় আনন্দ মিছিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 June 2022, 21:24

আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : বাজেটকে স্বাগত জানিয়ে এমপি জগলুল হায়দারের পক্ষ থেকে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে আনন্দ মিছিল এবং সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৩ জুন) বিকাল ৪ টায় এই আনন্দ মিছিলটি নওয়াবেঁকী বাস টার্মিনাল চত্বর থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বাসস্টান্ড চত্বরে গিয়ে এসে শেষ হয়। জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরা ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম. জগলুল হায়দারের পক্ষ থেকে আটুলিয়া ইউনিয়ন আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা। সমাবেশ থেকে এই বাজেটকে উন্নয়নমুখী, শিক্ষাবান্ধব, কর্মসংস্থান উপযোগী এবং অন্তর্ভুক্তিমূলক বাজেট বলেও আখ্যায়িত করা হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম বলেন, গোটা পৃথিবীতে দ্রব্যমূল্য যখন বেড়ে গেছে, তখন নিম্নবিত্ত। কৃষক-শ্রমিক, প্রান্তিক মানুষের আয় ক্ষমতার মধ্যে এ বাজেটের রূপকল্প তৈরি করা হয়েছে। এ জন্য এই বাজেটকে আমরা সকল শ্রেনীর মানুষের বাজেট,শিক্ষার বাজেট, তরুণ প্রজন্মের বাজেট, কর্মসংস্থানের বাজেট, অন্তর্ভুক্তিমূলক বাজেট, কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষের বাজেট বলে মনে করি। তিনি আরো বলেন এই বাজেট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। শিক্ষাখাতে বাজেট বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সরকার ৮১হাজার কোটি টাকার শিক্ষা বাজেট বাস্তবায়ন করার রুপকল্প দিয়েছেন।, ‘২০২২-২০২৩ অর্থবছরের এই বাজেট উদাহরণ হয়ে থাকবে। এই বাজেটের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃত্বের সামনে একটি উদাহরণ দাঁড় করিয়েছেন। পৃথিবীর সকল প্রান্তিক এবং মধ্য আয়ের দেশগুলোর জন্য এই বাজেট টেক্সটবুক এক্সাম্পল হিসেবে থাকবে। উক্ত আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আনন্দ সভায় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম গাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আসলাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক কবীর হোসেন, আটুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেজবাউল আলম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *