ঢাকাTuesday , 14 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৮তম ডায়ালগ সেশন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 June 2022, 21:26

নিজস্ব প্রতিনিধি : দরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়নে কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৮তম ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় শহরের নিউ মার্কেট মোড়স্থ এফডিসি’র (৩য় তলায়) কনফারেন্স রুমে জিআই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্দ্যোগে কারিতাস কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৮তম ডায়ালগ সেশনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জিআই জেড/ইউএমআইএমসিসি এডভাইজার রতন মানিক সরকার, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, ব্রাক ইউডিপি’র ফিল্ড কো অর্ডিনেটর মো. ইউসুফ আলী, কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি ফেন্সেলিটার অর্চনা মল্লিক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড প্রশিক্ষক তাছরিনা খাতুন, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী ফাতেমা খাতুন প্রমুখ। উক্ত ডায়ালগ সেশনে জিআইজেড’র অর্থায়নে ইটাগাছা পূর্বপাড়ায় দরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়নে মৃত ব্যক্তির গোছল খানা নির্মাণের জন্য পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর নিজস্ব জায়গায় স্থান নির্ধারণ ও ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় পানি নিস্কাসনে পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়া উক্ত এলাকায় ময়লা আবর্জনা অপসারণের লক্ষে পৌরসভা কর্তৃক একটি ভ্যান প্রদানের আশ্বাস দেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় ৭নং ওয়ার্ড ইটাগাছা পুর্বপাড়ার কোরটিম ও ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস সাতক্ষীরার মাঠ কর্মকর্তা প্রতাপ সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *