ঢাকাTuesday , 7 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়া সহ দেবহাটা উপজেলার ৬টি রাস্তার কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 June 2022, 21:17

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন সহ পাঁচটি ইউনিয়নের ছয়টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। ২০২১-২২ ইং অর্থ বছরের “খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রায় ৪,৭৮,১২৬৪৮/=(চার কোটি আটত্তর লক্ষ বার হাজার ছয়শত আটচল্লিশ) টাকা ব্যায়ে উক্ত রাস্তা গুলো তৈরী করা হবে। মঙ্গলবার ৭’জুন সকাল ১০ টায় দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবুর রহমান উক্ত রাস্তা গুলোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপ-সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ইউপি সদস্য আঃ হান্নান, দেবহাটা উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাংবাদিক ওমর ফারুক মুকুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *