ঢাকাMonday , 6 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নব জীবন এর উদ্যোগে শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 June 2022, 21:44

প্রেস বিজ্ঞপ্তি : ০৬/০৬/২০২২ রোজ সোমবার নবজীবন এ উদ্যোগে ‘কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজএ্যাডভানটেজড চিল্ড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার, ফেজ-০২’ এর আওতায় উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে সকাল ১০ টায় নবজীবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান শুরু হয়। নব জীবন এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি শামসুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সমাজের অবহেলিত শ্রেণির পাশে নবজীবন এর এই উদ্যোগ সত্যিই প্রশংশনীয়।

শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। সাথে সাথে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে এগিয়ে যায় তার জন্য অভিভাবক/অভিভাবিকাদের দৃষ্টি আকর্ষন করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার-ভূমি সুমনা আইরিন এবং নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানের শেষাংশে উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নব জীবন এর মানব সম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *