ঢাকাTuesday , 31 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় খালের বর্ধিত অংশে অবৈধ দখল ও মাটি কেটে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 May 2022, 22:06

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বুধহাটা ইউনিয়নের পদ্ম বেউলায় প্রবাহমান খালের বর্ধিত অংশে অবৈধ দখল ও মাটি কেটে নিজের জমির সাথে মিশিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে মানুষের যাতয়াতের পথে বাধা, পাশের ভিটেবাড়ি ও জমিতে ভাঙ্গন সৃষ্টি হওয়ায় প্রতিকার প্রার্থনা করে বিভিন্ন দফতরে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, জোড়দিয়া বিল এলাকা থেকে পদ্মবেউলার ভিতর দিয়ে চিলডাঙ্গা-পাইথালী হয়ে মহেশ্বরকাটি ¯ুইসগেটগামী খালটি বোগোল্ড’র মাধ্যমে বড় অংকের অর্থ ব্যয়ে এ খনন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার পয়ঃ নিস্কাশন ব্যবস্থা উন্নত হয়েছে।

কিন্তু প্রবাহমান খালের বর্ধিত একটি অংশ স্থানীয় বেলায়েত হোসেনের ছেলে রোকনুজ্জামান অবৈধ দখল নিয়েছেন। সাথে সাথে অনেক স্থানে খালের জমির মাটি কেটে নিজের জমির সাথে মিশিয়ে নিয়েছেন। নতুন খনন করা সরকারি খালের বাঁধ কেটে নিজের পুকুর সম্প্রসারিত করে সরকারি সম্পত্তি জবর দখলে নিয়েছেন। খালের বাঁধের জমিতে ঘেরাবেড়া দিয়ে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। এছাড়া স্থানীয় সাইফুল ইসলামের ভিটেবাড়ি ও সিরাজের জমির পাশ দিয়ে বড় ধরনের গর্ত করে মাটি কেটে নেওয়ায় ধ্বস নেমে ভিটেবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে সিরাজের জমিতে ধ্বস নামতে শুরু করেছে।

এলাকাবাসী জানান, খালের উত্তর পাশে ৭/৮ কাঠা ও দক্ষিণ পাশে ২বিঘা মত জমিতে কোন প্রকার প্রটেকশান বাঁধ না নিয়ে সে মাছ চাষ করে থাকে। ফলে পাশের জমির মালিকদের বাড়ি, জমি, মাছ চাষ প্রোজেক্টের পানির প্রভাবে ক্ষতিগ্রস্ত ও ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে কিছু গাছও মারা গেছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *