ঢাকাTuesday , 31 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ইউসিসিএ’র বিশেষ সাধারণ সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 May 2022, 21:45

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ইউসিসিএ লি. এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল ১০.৩০ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউসিসিএ’র চেয়ারম্যান মো. আব্দুল মান্নান। উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীদের অংশ গ্রহণে সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, সহ-সভাপতি সন্তোষ কুমার মন্ডল, হিসাব রক্ষক শিউলি বালা প্রমুখ।

সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত মূলধনী বাজেট, এপিএলপি-০৭ সোনালী ব্যাংক স্থানীয় শাখায় দাখিল, নিজস্ব তহবিল হতে ঋণ বিতরণ, ইউসিসিএ নিজস্ব তহবিল থেকে সোনালী ব্যাংক ঋণ সিসি-১৮ পরিশোধ ও অবসরগামী প্রধান পরিদর্শক সরোজিৎ কুমার রায়কে দৈনিক মজুরীর ভিত্তিতে নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় সর্ব সম্মতভাবে ৪৬ লক্ষ ২৫০০ টাকার প্রস্তাবিত বাজের অনুমোদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *