ঢাকাTuesday , 24 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ছাত্রলীগের মটর সাইকেল শোভাযাত্রা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 May 2022, 21:52

ছাত্রদল সাধারণ সম্পাদকের (অছাত্র) বক্তব্য ধৃষ্টতাপূর্ণ এবং শিষ্টাচারবহির্ভূত। তিনি তাঁর বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবমাননা করে। বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ২৪ মে রোজ মঙ্গলবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের নেতৃত্বে এক বিরাট মটর সাইকেল শোভাযাত্রা বের হয়। মটর সাইকেল শোভাযাত্রায় প্রায় পাঁচ শতাধিক মটর সাইকেল ছিল। মটর সাইকেল শোভাযাত্রা শুরু হয় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের বাসার সামনে থেকে থানার সামনে হয় কেষ্ট ময়রার ব্রীজ পার হয়ে সঙ্গীতা মোড় অতিক্রম করে নিউ মার্কেট মোড়ে কিছু সময় অবস্থান নেয় তারপর আবার খুলনা রোড মোড়ে অবস্থান নিয়ে নারকেল তলা হয় পাকাপোল মোড় দিয়ে পার্কে গিয়ে শেষ হয়।

মটর সাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আশিক বলেন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ছাত্রলীগ তার সমুচিত জবাব দেবে। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *