ঢাকাTuesday , 24 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় স্বামীর নির্যাতনে অন্তস্বত্ত্বা গৃহবধূর মৃত্যু!

admin ঢাকা
আপডেট: 24 May 2022, 10:29

আল-হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় স্বামীর নির্যাতনের স্বীকার হয়ে আশরাফুন্নেসা (৩৮) নামে এক অন্তাসত্তা গৃহবধুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামের ফটিক গাজীর ছেলে শফিকুল ইসলামকে আটক করেছে স্থানীয় জনতা।

স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান বলেন, শফিকুল ইসলাম ২য় বিবাহ করায় প্রথম স্ত্রী আশরাফুন্নেসার সাথে দীর্ঘ দিন যাবৎ কলহ চলে আসছিলো। এক পর্যায়ে গত সোমবার শফিকুল ইসলাম আশরাফুন্নেসার বাসায় এসে তাকে দফায় দফায় দিনে ও রাতে শারীরিক নির্যাতন করে। নির্যাতনের পরে রাতে শফিকুল ইসলাম বরান্দায় ঘুমিয়ে পড়ে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে শফিকুল ইসলাম ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী মারা গেছে। বিষয়টা জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য মশিউর রাহমানের নেতৃত্বে শফিকুল ইসলামকে আটক করে শ্যামনগর থানায় খবর দেয়া হয়।

ইউপি সদস্য মশিউর রহমান আরো জানান, শুনেছি নিহত গৃহবধূ আশরাফুন্নেসা ৬মাসের অন্তস্বত্ত্বা ছিলো।

এ ব্যাপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, শুনেছি একজন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *