ঢাকাMonday , 23 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 May 2022, 22:09

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্দ্ধ ১৭) এর ফাইনাল খেলা উপজেলা পরিষদ মাঠে সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনাল খেলায় নির্দ্ধারিত সময়ে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ও ভাড়াশিমলা ইউনিয়ন গোলশূন্যভাবে শেষ করে। পরবর্তীতে টাইব্রেকারে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ৪-২ গোলের ব্যবধানে ভাড়াশিমল ইউনিয়নকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলাটি পরিচালনা করেন মাহবুব এলাহী সোহাগ, মুর্শিদ এলাহী বাবু, আঁখি মনি ও আতাউর রহমান। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ জামান বাপ্পী। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *