ঢাকাThursday , 19 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দু’টি খেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 May 2022, 22:49

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি : আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ (অনুর্ধ-১৭) এর দু’টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সকালে আশাশুনি ইউনিয়ন ও বুধহাটা ইউনিয়ন মুখোমুখি হয়। আশাশুনি ১-০ গোলের ব্যবধানে বুধহাটা ইউনিয়ন দলকে পরাজিত করে।

দ্বিতীয় সেমি ফাইনালে (বিকালে) আশাশুনি ইউনিয়ন দল ও শোভনালী ইউনিয়ন দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে কেলা ট্রাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে শোভনালী ইউনিয়ন দল ৩-১ গোলের ব্যবধানে আশাশুনি ইউনিয়ন দলকে পরাজিত করে শোভনালী ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
মাঠে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সহকারী প্রোগ্রামর আক্তার ফারুক প্রমুখ। শুক্রবার ফাইনালে শ্রীউলা ইউনিয়ন দল ও শোভনালী ইউনিয়ন দল মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *