ঢাকাWednesday , 18 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে স্কুল ছাত্রী ধর্ষন অভিযোগে থানায় মামলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 May 2022, 22:04

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরে স্কুলছাত্রীকে জোর পূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, স্কুলছাত্রী (১৪) বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে টুঙ্গিপাড়া থেকে স্কুলে যাওয়া আসার পথে মাসুদ মোড় নামক এলাকায় শাওন (২৩) নামে এক যুবক তাকে দীর্ঘদিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

এক পর্যায়ে ওই স্কুলছাত্রী ও শাওনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল সকাল ৯ টার দিকে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রীকে একা পেয়ে শাওন তার দুলাভাই রবিউল ইসলামের বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় রবিউল ইসলাম বাইরে চলে যাওয়ায় শাওন তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ওই স্কুল ছাত্রীকে ধর্ষন করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বিষয়টি ওই স্কুলছাত্রী বাড়িতে গিয়ে তার মাকে জানায়। এ ঘটনায় ১০ মে ছাত্রীর মাতা আবেদা খাতুন বাদী হয়ে শাওন ও রবিউলকে আসামী করে শ্যামনগর থানায় ১৭নং মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার এস আই অশোক চন্দ্র তালুকদার বলেন, এ মামলায় ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *