ঢাকাWednesday , 18 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ১ম সেমিফাইনালে শ্রীউলা জয়ী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 May 2022, 21:52

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ (অনুর্ধ-১৭) এর ১ম সেমি ফাইনাল খলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) শেখ রাসেল মিনি স্টেডিয়াম (দরগাহপুর) এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় শ্রীউলা ইউনিয়ন দল ও আনুলিয়া ইউনিয়ন দল মুখোমুখি হয়। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে শ্রীউলা দল ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনালে উঠার যোগ্যতা অর্জন করে।
মাঠে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, প্রোগ্রাম অফিসার আক্তার ফারুক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ প্রমুখ। খেলা পরিচালনা করেন, আনিছুর রহমান, আছাদুল হক, ইয়ামিন হোসেন, উত্তম কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *