ঢাকাMonday , 16 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল ইমিগ্রেশনে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 May 2022, 21:52

শার্শা (যশোর) প্রতিনিধি: বৈধ পাসপোর্টে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে আরিফুল ইসলাম (৩০) নামে এক ভুয়া এনএসআইকে আটক করা হয়েছে। রবিবার (১৫ মে) সকালের দিকে তাকে আটক করা হয়। আটক আরিফুল মাগুরা জেলার শ্রীপুর থানার বরালিদহা গ্রামের খান আবু জাহিদের ছেলে। তার পাসপোর্ট নং-(বিটি ০৬৯৮৬৪৪)
ইমিগ্রেশন সূত্র জানায়, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মোহামদ রাজু এর কাছে আরিফুল ইসলাম নিজেকে এনএসআই এর
ফিল্ড অফিসার ঢাকা সেগুনবাগিচার পরিচয় দিয়ে ভারতে যাবার কথা বলে। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে ওসি রাজু তাকে এনএসআই অফিসের জিও লেটার দেখাতে বললে সে তা দেখাতে পারেনি। পরে, সে সময়ে বেনাপোলে কর্মরত এনএসআইয়ের বেনাপোল ইনচার্জ এডি ফরহাদ হোসেনের উপস্থিতিতে তার সাথে কথা বললে সে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলতে থাকায় তাকে আটক করা হয়।

আটকের পর তার কাজ থেকে একটি এ্যাডমিন কার্ড ও ভারতের ভিসা সহ একটি পাসপোর্ট পাওয়া যায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ভূয়া এনএসআই পরিচয়দানকারী আরিফুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, আটক আরিফুল ইসলামের নামে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com