ঢাকাSunday , 15 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 May 2022, 21:57

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরের দিকে পৌর সদরের হাজী বিরিয়ানি ও কর্ণার হোটেলে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা।

আদালত সূত্রে জানা যায়, পৌর সদরের হাজী বিরিয়ানী কে অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের খাবার বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা ও কর্ণার হোটেল কে বাসি খাদ্য ও মাংস সংরক্ষনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আদালতের বেঞ্চ সহকারী এমএ মান্নান সহ পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস জানান, নিরাপদ খাদ্য ও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষনে ভ্রাম্য মান আদালত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *