ঢাকাSaturday , 14 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগরে পিআরডিপি-৩ প্রকল্পে কাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব রাশিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 May 2022, 21:02

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প -৩ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন (পরিকল্পনা ও উন্নয়ন) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব মোঃ রাশিদুল ইসলাম। শনিবার বিকাল ৫টায় রমজানগর ইউনিয়নের প্রকল্পের কাজ পরিদর্শন শেষে মানিকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মৎস্য বিষয়ক মাঠের চাহিদা ভিত্তিক প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (পরিকল্পনা ও উন্নয়ন) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব মোঃ রাশিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক বিআরডিপি-৩ বিআরডিপি তপন কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, বিআরডিপি সাতক্ষীরার উপপরিচালক আবু আফজাল মোঃ সালেহ, উপজেলা মৎস্য কর্মকর্তা তুষারকান্তীসহ বিআরডিপি-৩ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *