ঢাকাFriday , 13 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় শিশু সাদিয়ার পাশে ইউএনও

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 May 2022, 21:28

প্রেস বিজ্ঞপ্তি : বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সাদিয়াকে হুইলচেয়ার উপহার দিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। শুক্রবার (১৩ মে) সকালে তিনি এ হুইলচেয়ার উপহার দেন। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, তালার আমরা বন্ধু ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন সাদিয়াকে নিয়ে একটা ডকুমেন্ট তাদের ফেসবুক পেজে প্রকাশ করে। সেটি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে আমরা সাদিয়াকে হুইলচেয়ার উপহার প্রদান করি।

শিশু সাদিয়ার দাদা নজরুল শেখ বলেন, আমার পুতিœকে হুইলচেয়ার দেওয়ায় ইউএনও স্যারকে ধন্যবাদ। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সেলিম হায়দার, আমরাবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান, আমরাবন্ধু তালা উপজেলা টিমের সমন্বয়কারী তাপস সরকার, হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত, অর্ঘ ঘোষ, ইমরান সানা, রাহাদ হোসেন শোভন, ইয়াকুব্বর বিশ্বাস প্রমুখ। প্রসঙ্গত, তালা উপজেলার ১২নং খলিলনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নলতা গ্রামের সাইদ শেখের ১৫ বছরের মেয়ে শিশু সাদিয়া। সাদিয়ার জন্মের পর থেকে শারীরিক ও মানসিক বিকাশ আর দশ জন স্বাভাবিক শিশুর মত না। সাদিয়ার জন্য একটি হুইলচেয়ার চেয়ে আমরাবন্ধু ফাউন্ডেশনের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস এগিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *