ঢাকাTuesday , 10 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রত্নগর্ভা পুরস্কারে ভূষিত হলেন সাতক্ষীরা পুলিশ সুপারের মা

admin ঢাকা
আপডেট: 10 May 2022, 22:15

ডেস্ক রিপোর্ট : মা দিবসে ‘রত্নগর্ভা মা’ হিসেবে পুরস্কৃত হয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপারের মা রওশনারা বেগম। মা দিবস উপলক্ষে রবিবার (০৮ মে) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টার মিলনায়তনে বিশ্ব মা দিবস উপলক্ষে ১৩ জনকে বিশেষ ও ২৫ জনকে সাধারণ ক্যাটাগরিতে ‘রত্নগর্ভা মা-২০২১’ পুরস্কার দেওয়া হয়।

জানা গেছে, কুমিল্লা জেলার বরুরা উপজেলার বাসিন্দা রওশনারা বেগম ৯ সন্তানের জননী। মাত্র ১৩ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কারণে নিজের শিক্ষা জীবনের ইতি ঘটলেও সন্তানদের শিক্ষায় ছিলো সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা। যে কারণে সন্তানদের সুশিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছেন। সন্তানরা এখন সমাজে প্রতিষ্ঠিত ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার ও সাতক্ষীরা পুনাক সভানেত্রী নাদিয়া আফরোজ উপস্থিত ছিলেন। এদিকে ‘রত্নগর্ভা মা’ পুরস্কার পাওয়ায় ‘মা’ কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *