ঢাকাFriday , 6 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পরিবার কল্যাণ সহকারী সমিতির ঈদ পুনর্মিলন ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 May 2022, 21:06

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি ও পরিবার কল্যাণ সহকারী সমিতি উদ্দ্যোগে ঈদ পুনর্মিলন ও নিয়োগ বিধি বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে ঈদ পুনর্মিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি সভাপতি নুর মোহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক রওশন আরা জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি ও পরিবার কল্যাণ সহকারী সমিতির জেলা শাখার সভাপতি মনিরা জামিলা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বীণাপানি সাহা, সাংগঠনিক সম্পাদক মনিরা খাতুন, কেন্দ্রীয় কমিটির জনসংখ্যা বিষয়ক সম্পাদক শাহ আলম, জেলা উপদেষ্টা আব্দুল মালেক, জেলা মহিলা বিষয়ক সম্পাদক এফ.ডবিøউ.এ জেসমিন খাতুন, তালা উপজেলার সুব্রত কুমার, শ্যামনগর উপজেলার সভাপতি নুরন নবী, এফ.পি.আই জিল্লুর রহমান, চন্দনা সরকার, কালিগঞ্জ উপজেলার মিজানুর রহমান, আশাশুনি উপজেলার সভাপতি আব্দুল আল কাফি, শাহিনুর নাহার, মোসাদ্দেক হোসেন, সাতক্ষীরা সদর উপজেলার ওসিকুর রহমান, কলারোয়া উপজেলার সভাপতি কাজী জুলকার নাইম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া উপজেলার সাধারণ সম্পাদক কামাল হোসেন সভার বক্তারা এফপিআই ও এফডাবিøউআই এর নিয়োগ বিধি দ্রæত বাস্তবায়নের জন্য সরকারের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *