ঢাকাFriday , 6 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার-১

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 May 2022, 21:52

ফারুক হুসাইন রাজ, কলারোয়া: সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওবায়দুল¬াহ হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ওবায়দুল¬াহ(৪০) মুরারীকাটি গ্রামের সমসের আলী দালালের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের এক নারী তার সাড়ে তিন বছরের মেয়েকে পার্শ্ববর্তী দিজলা ফাউÐেশনের পানির ফিল্টার থেকে পানি দিচ্ছে কিনা তা জানতে পাঠান। এক ঘণ্টা পার হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় তিনি তাকে খুঁজতে বের হন। তখন ওই পানির ফিল্টারের রুমে দায়িত্ব পালনকারি ওবায়দুল-াহ তার মেয়েকে প্যান্ট পরিয়ে দিতে দেখেন। বাড়িতে এনে জানতে চাইলে তাকে ধর্ষণ করা হয়েছে মর্মে মাকে জানায়। বাচ্চাটির প্যান্ট থেকে ধর্ষণের আলামত পাওয়া যায়। বিষয়টি জানতে চাইলে ওবায়দুল¬াহ ঘটনার সত্যতা স্বীকার করে। এক পর্যায়ে ধর্ষিতার মা বাদি হয়ে ওবায়দুল¬ার নাম উলে¬খ করে বৃহস্পতিবার রাতে ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা(৭) দায়ের করেন।

কলারোয়া থানার উপপরিদর্শক আশিক রায়হান জানান, আসামি ওবায়দুল¬াহকে গ্রেপ্তার করে শুক্রবার আদতালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা শেষে বিচারিক হাকিম রাকিবুল ইসলাম তার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *