ঢাকাFriday , 29 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় ক্রীড়া সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 April 2022, 21:40

কামাল হোসেন, শ্রীউলা প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনে ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু’র পক্ষে খেলা সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বিকালে ইউনিয়নের বালিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু।

এ সময় তিনি বালিয়াখালী এবতেদায়ী মাদ্রাসায় ফুটবল, বালিয়াখালী হাফিজিয়া মাদ্রাসায় ভলিবল, রাধারআটি হাফিজিয়া মাদ্রাসায় ভালিবল, প্রাইমারি স্কুলে ক্রিকেট সেট, লাঙ্গলদাড়িয়া বেসরকারি প্রাইমারী স্কুলে ফুটবল, খোলারআটি সূর্য তরুণ সংঘে ফুটবল, লাঙ্গলদাড়িয়া মল্লিক পাড়া তরুণ সংঘে ফুটবল, রাধারআটি মিস্ত্রিপাড়া যুবসংঘে ফুটবল, লাঙ্গলদাড়িয়া গাজীপাড়ায় শিক্ষার্থী ও তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *