ঢাকাWednesday , 27 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় গাঁজাসহ দুই মহিলা মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 April 2022, 21:50

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানা সূত্রে জানা যায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বাবুল হোসেন, এএসআই (নিঃ) মোঃ জাকির হোসেন সংগীয় ফোর্সেসহ  কলারোয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ (চার) কেজি গাঁজাসহ ০২ জন আসামিকে কলারোয়া থানাধীন তুলশীডাঙ্গা গ্রামের ঢাকা সাতক্ষীরা মহাসড়কের মিন্টুর ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের আ: আলীমের স্ত্রী নাজমা খাতুন(৪৯) ও একই গ্রামের হযরত আলীর স্ত্রী মালেকা বাণু(৪৭)। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় একটি মাদক আইনে মামলা রুজু হয়েছে যার নম্বর ৪৬(৪)২২। এবং আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *