অসুস্থ্য আ’লীগ নেতাকে দেখতে গেলেন সদর উপজেলা চেয়ারম্যান বাবু
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার রহিল উদ্দিনকে দেখতে গেলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে ইউনিয়নের ছনকা গ্রামের নিজ বাড়িতে চিকিৎসারত অসুস্থ্য আওয়ামীলীগ নেতা সরদার রহিল উদ্দীনকে দেখতে যান তিনি।
এ সময় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য সার্বিকভাবে সহযোগিতা করার কথা জানান। এসময় সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ঘোনার ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply