ঢাকাTuesday , 26 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা থানায় ইয়াবাসহ ৪ আসামী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 April 2022, 22:25

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন, সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত ২জন আসামীকে গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে উক্ত ৪ আসামীকে গ্রেফতার করে পুলিশ।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান, এসআই আসিফ মাহমুদ, এসআই নূর মোহাম্মাদ মোস্তফা, এএসআই শামিম হোসেন ফোর্সসহ অভিযান পরিচালনা করে আটশতবিঘা এলাকা থেকে কক্সবাজার সদর থানার পশ্চিম ইসাখালি গ্রামের নওশেদ আলীর ছেলে ইমাদুল(২২) ও একই এলাকার মৃত আলী আকবর আলীর ছেলে আবু হেনা মোস্তফা কামাল(৩১) কে ৮০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। এছাড়াও আরো একটি অভিযানে জিআর ওয়ারেন্ট ভূক্ত সাজাপ্রাপ্ত আসামী দেবহাটার বালিয়াডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের ছেলে মিজানুর রহমান ও ওয়ারেন্টভূক্ত আসামী একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম শরিফকে গ্রেফতার করে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটা থানা পুলিশের অভিযানে ৪ জন আসামী আটক হয়েছে। যাদের মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী ও একজন সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভূক্ত আরো একজন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দেবহাটাকে অপরাধ মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *