ঢাকাMonday , 25 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ৪৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 April 2022, 21:12

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৪৮ বোতল ফেন্সিডিলসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ এপ্রিল) দেবহাটা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ভাতশালা গ্রামের আব্দুল হক বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস(৩৩) ও রতেœশ্বরপুর গ্রামের মহিনি বিশ্বাসের ছেলে শ্রী শ্যামা বিশ্বাস(২০)।

অভিযানে অংশ নেন এসআই শরিফুল ইসলাম, এএসআই আব্দুর রহিম গাজীসহ সঙ্গীয় ফোর্স। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে দক্ষিন পারুলিয়া এলাকা থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *