ঢাকাSaturday , 23 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাগুরায় উন্নয়ন পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 April 2022, 22:24

মাগুরা (তালা) প্রতিনিধি : তালায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের মাঝে উন্নয়ন পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) তালার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামে গেøাবাল উন্নয়ন সেবা সংস্থার সহযোগিতায় ও গেøাবাল ডেভেলপমেন্ট ইউকে এর অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথ, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম,ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিটন প্রমুখ। অনুষ্ঠানে মাগুরা ইউনিয়নের ১৫০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে (চাল, ডাল, তেল, লবণ, আলু, আটা, খেজুর, ঝালের গুড়া, ধনে গুড়া) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *