ঢাকাTuesday , 19 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মেডিকেলে চান্সপ্রাপ্ত অনিক চৌধুরীকে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 April 2022, 21:26

মাগুরা (তালা) প্রতিনিধি : তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে ২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থী অনিক রায় চৌধুরীকে মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সংবর্ধনা প্রদান করা হয়।

মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাশ্মীরা সুলতানা, কামনা রানী দাশ, শেখ মিলন হোসেন, জয়ন্ত মন্ডল, সুকান্ত সরকার, কৃষ্ণপদ বৈদ্য প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনিক রায় চৌধুরী তালা উপজেলার মাগুরা গ্রামের অচিন রায় চৌধুরীর ছেলে।

অনিক রায় ৭৪ টেস্ট স্কোর নিয়ে ২৪৪৪ তম নিয়ে খুলনা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। অনিক রায় বলেন, ডাক্তারি একটা মহান পেশা। আমি পড়াশুনা শেষ করে এ পেশার মাধ্যমে মানুষের সেবা করতে পারি। সবাই দোয়া করবেন। প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন বলেন, অনিক রায় চৌধুরী ২০১৩ সালে উক্ত বিদ্যালয় থেকে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন। অনিক রায় খুলনা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। আমরা চাই আগামীতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা ধরে রাখুক। আমরা তাদের সফলতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *