ঢাকাTuesday , 19 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন উৎসব

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 April 2022, 21:45

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার ফার্মে “ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন উৎসব” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল)ব্রি সাতক্ষীরার আয়োজনে ব্রি উদ্ভাবিত বোরো মৌসুমের আধুনিক ও উচ্চফলনশীল ব্রি ধান-৮১ জাতের ধানের ফসল কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর।

ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ড. তাহমিদ হোসেন আনছারী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ ব্রি গাজীপুরের সিএসও ও প্রধান ড. আমিনুল ইসলাম, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ ব্রি গাজীপুরের সিএসও ও প্রধান ড. মো. মনিরুজ্জামান প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে ব্রি গাজীপুর এবং ব্রি সাতক্ষীরার বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ইরানী প্রিমিয়াম ধানের জাত অসড়ষ-৩ এর বৈশিষ্টসম্পন্ন এ জাতটি ২০১৭ সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক ছাড়করণ করা হয়। ব্রি উদ্ভাবিত বোরো মৌসুমের মেগা জাত ব্রি ধান-২৮-এর মতই স্বল্প জীবনকাল সম্পন্ন ব্রি ধান-৮১ (১৪০-১৪৫ দিন) জাতে আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট বিদ্যমান।

জাতটি উপযুক্ত পরিবেশ ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ ৮.০০ টন/হেক্টর ফলন দিতে সক্ষম। এক হাজরটি পুষ্ট ধানের ওজন প্রায় ২০.৩০ গ্রাম। চালে এমাইলোজের পরিমাণ ২৬.৫০%। চালে প্রোটিনের পরিমাণ ১০.৩০%। উচ্চ প্রোটিন সমৃদ্ধ এ জাতটি সুগন্ধ ব্যতীত প্রিমিয়াম কোয়ালিটির সকল বৈশিষ্ট বিদ্যমান। চালের আকার আকৃতি বাসমতির মতো লম্বা ও চিকন থাকায় বিদেশে রপ্তানীযোগ্য। জাতটি দেশীয় বাজারে জিরা ধানের বিকল্প হিসেবে গ্রহণযোগ্যতা পাবে বলে ব্রির বিজ্ঞানীগণ আশাবাদী। এসব িিপ্রময়াম বৈশিষ্ট্য থাকায় আগামীতে বোরো মৌসুমে বিব্র ধান-২৮ এর বিকল্প হিসেবে ব্রি ধান-৮১ জাতটি অধিক স¤প্রসারিত হবে বলে অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞানীগণ মতামত প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *