ঢাকাTuesday , 19 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সাতক্ষীরার উদ্যোগে ইফতার মাহফিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 April 2022, 20:54

মাহফিজুল ইসলাম আককাজ : বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সাতক্ষীরার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ১৭ রমজান শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সাতক্ষীরা’র সভাপতি ডা. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার’র সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সাতক্ষীরা’র আয়োজনে ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই খুদা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আসাদুজ্জামান বাবু, সাবেক সিভিল সার্জন ডা. মো. এবাদুল্লাহ, সাবেক সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শামসুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনসহ জেলার ডাক্তার এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সাতক্ষীরার উদ্যোগে ইফতার মাহফিলে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *