ঢাকাMonday , 18 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির দিঘলারআইট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাহেব আলী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 April 2022, 21:33

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে প্রতাপনগর ইউনিয়নের দিঘলারআইট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনে সাহেব আলী সভাপতি নির্বাচিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অত্র বিদ্যালয়ের ৯জন সদস্যের উপস্থিতিতে প্রথমে মৌখিক ভাবে সভাপতি নির্বাচনের প্রস্তাব উঠলে একটি পক্ষ নাখচ করে দিলে পরে গোপন ব্যালটের মাধ্যমে ভোট শুরু হয়। উপজেলা একাডেমিক সুপার ভাইজার হোসেনুজ্জামান ও হিসাবরক্ষক তুষার কান্তি রায়ের উপস্থিতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৯ ভোটের মধ্যে সাহেব আলী ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সোহরাব হোসেন ৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচন শুরুর আগে উভয় পক্ষের দুটি প্যানেলের সকল সমার্থকগন উপস্থিত ছিলেন। সব মিলিয়ে কোনো অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণ ভাবে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন প্যানেলের ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহেব আলী অত্র বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *