ঢাকাSaturday , 16 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

admin ঢাকা
আপডেট: 16 April 2022, 22:23

নিজস্ব প্রতিবেদক : জেলার শীর্ষ পর্যায়ের জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার (১৬ এপ্রিল) ১৪তম রোজায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সাতক্ষীরা জেলা পুলিশ।

ধর্মীয় ভাবগম্ভীর্জের মধ্য দিয়ে অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা পুলিশ লাইনস। পরিণত হয় মিলন মেলায়। সাতক্ষীরা জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে আ্যডিশনাল ডিআইজি (অপারেশনস এন্ড ক্রাইম) মোঃ নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ একে ফজলুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

এছাড়াও সাতক্ষীরা জেলার সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ, সকল উপজেলা চেয়ারম্যান, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ সাতক্ষীরার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *