Sunday, 6 September 2026

আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে মাদক সেবীর জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 April 2022, 21:23

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে ২ মাদকাসক্ত কে জরিমানা ও দু’জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বুধহাটায় এ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলাতানা।

বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মামুন অভিযান চালিয়ে বুধহাটা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শরিফুজ্জামান, শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে অমেদ আলী, কুল্যা গ্রামের মুক্তার সরদারের ছেলে আব্দুল মান্নান ও শ্বেতপুর গ্রামের মৃত আকিমুদ্দিন সানার ছেলে সোহরাবকে মাদক সেবনের সময় আটক করেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলাতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকসেবী শরিফুজ্জামান ও অমেদ আলীকে ২৫০০ টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করেন। মান্নান ও সোহরাবকে মুচলেকা নিয়ে মুক্তি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *