ঢাকাTuesday , 12 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জনতা ব্যাংক আগরদাড়ী শাখার ইফতার মাহফিলে ব্যাংকার ও সুধিজনদের মিলন মেলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 April 2022, 22:09

নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জনতা ব্যাংক আগরদাড়ী শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সাতক্ষীরা শহরের আল বারাকা মার্কেটস্থ পিৎজা মিলানে আয়োজিত এই ইফতার মাহফিল ব্যাংকার ও সুধিজনদের মিলন মেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের ডিজিএম মো: আব্দুস সালাম।

জনতা ব্যাংক আগরদাড়ী শাখার ব্যবস্থাপক শাহীনুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, পল্লী বিদ্যুতের ঝাউডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম রফিকুল ইসলাম, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের এজিএম মো: রোকনুজ্জামান, এজিএম রবিউল ইসলাম, জনতা ব্যাংকের প্রশাসনিক কর্মকর্তা শেখ বেনজীর আহমেদসহ জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের আওতাধীন ১৪টি শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে জনতা ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *