ঢাকাMonday , 11 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 April 2022, 21:26

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে ‘সর্বজনীন কল্যাণে মাহে রমজানে’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) বিকাল ৫টায় শ্যামনগরে ইসলামী ব্যাংক শাখা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা প্রধান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে শ্যামনগর ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার অপারেশন মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্যামনগর শাখা প্রধান মোঃ হাবিবুর রহমান।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রবিউল ইসলাম। এ সময় অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাইদ, শ্যামনগর কেন্দ্রীয় আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওজায়েরুল ইসলাম, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখা প্রধান মোঃ রবিউল ইসলাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্খী, গ্রাহকবৃন্দ, এতিম ছাত্র ও সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *