ঢাকাWednesday , 6 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সাংবাদিক শিমুল হোসেনের পিতার মৃত্যু, রিপোর্টার্স ক্লাবের শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 April 2022, 21:18

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক আজকের সাতক্ষীরা’ পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান শিমুল হোসেনের পিতা শেখ আবুল কাশেম (৬৬) আর নেই। বুধবার সকাল পৌনে ১০ টার দিকে উত্তর শ্রীপুর গ্রামে নিজস্ব বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে সাংবাদিক শিমুল হোসেনের পিতার মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন, মরহুমের রূহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিদাতারা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহম্মেদ সোহাগ, দপ্তর সম্পাদক আরাফাত আলী, তথ্য ও সাংস্কৃতি সম্পাদক বাবলা আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, সদস্য আফজাল হোসেন, জামাল উদ্দীন, ফারুক হোসেন লিমন, সাংবাদিক হাবিবুল্যাহ বাহার, মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *