ঢাকাSaturday , 2 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাদ্য সামগ্রী উপহার পেল শ্যামনগরে ৫শত পরিবার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 April 2022, 22:33

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে উপহার হিসেবে ৫শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। রবিবার (০২ এপ্রিল) সকাল ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ও বাস্তবায়নে এবং কানাডিয়ান প্রবাসী ও ভিসা কাউন্সিলিং এজেন্সি বিহেয়ার এর সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম, ইউপি সদস্য সাংবাদিক এস কে সিরাজ, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, ইউপি সদস্য কুলসুম জাহান, সাংবাদিক আবু সাইদ, সাংবাদিক এম কামরুজ্জামান, সিডিও ইয়ুথ টিমের আহŸায়ক ফজলুল হক, যুগ্ম আহŸায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব আনিসুর রহমান, সদস্য হাফিজুর রহমান হাফিজ, সদস্য আনিসুর রহমান মিলন, আটুলিয়া ইউনিট সাধারণ সম্পাদক শাকিল হুসাইন, সদস্য মাহিন, সিয়াম, মামুনসহ সিডিও ইয়ুথ টিমের অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *